খুশির ঈদে জমজমাট মাগুরার মধুমিতা ও পূর্বাশা

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

আজকাল নাকি সিনেমা দেখতে কেউ প্রেক্ষাগৃহে যায় না? কথাটি একেবারেই মিথ্যা প্রমাণিত হলো ঈদের ছুটিতে। ভালো সিনেমা আসলে দর্শক প্রেক্ষাগৃহে যাবেই।

ঈদ উপলক্ষে এবার মুক্তি পেয়েছে নতুন সিনেমা। মাগুরার সিনেমা হলগুলিতে দলে দলে দর্শকরা এসেছেন তাদের প্রিয় নায়ক নায়িকাদের সিনেমা দেখতে। ঈদের সিনেমা দেখতে দর্শকদের আগ্রহের কমতি ছিল না। সকাল থেকেই দর্শকদের আনাগোনায় মুখর ছিল প্রেক্ষাগৃহগুলো। নারী দর্শকের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। অধিকাংশ বড় হলেই বন্ধ ছিল টিকিট কাউন্টার। ব্ল্যাকে বিক্রি হয়েছে সিনেমার টিকিট। বেশি দামে হলেও দর্শকরা টিকিট কেটে দেখেছেন প্রিয় তারকাদের সিনেমা।

বন্ধু-স্বজনদের নিয়ে দলবেঁধে সিনেমা দেখতে এসেছিলেন অনেকেই। অনিয়মিত দর্শকদেরও পাওয়া গেছে প্রেক্ষাগৃহে। বেলা বাড়ার সাথে সাথে প্রেক্ষাগৃহে বেড়ে যায় দর্শক সংখ্যা। বাংলা সিনেমা দেখতে দর্শকদের এমন উৎসাহ সাধারণত দেখা যায় না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: