বিশেষ প্রতিবেদকঃ
গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কিছু সবজির দাম কমেছে আবার কিছু সবজির দাম বেড়েছে। টমেটো, শিম, কাঁচামরিচ, আমদানিকরা গাজর, উচ্ছেসহ কিছু সবজির দাম কমেছে। আর বেড়েছে দেশি গাজর, ঝিঙ্গে, লাউসহ কিছু পণ্যের দাম।
শুক্রবার মাগুরার কয়েকটি বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা যায়।
শাক বিক্রেতা ইকবাল জানান, কলমি শাকের দাম কমেছে। গত সপ্তাহে ৮ টাকা আঁটি বিক্রি করা হলেও এ শুক্রবার বিক্রি করছেন ৫ টাকা দরে। লাল শাকের আঁটি ছিল ১২ টাকা, কমেছে ২ টাকা। এ সপ্তাহে শাপলার আঁটি ৫ টাকা, আগে ছিল ১০ টাকা। পুঁই শাকের আঁটি ১৫ থেকে ২০ টাকা, ডাটা শাকের আঁটি ১০ টাকা, কচু শাকের তিন আঁটি ১০ টাকা, ২ আঁটি ১৫ টাকা। মূলা শাক ১০ টাকা, কাচ কলার হালি ২০ থেকে ৩০ টাকা, প্রতি কেজি কচু ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। কুমড়া শাক ১০ টাকা, লাউ শাকের দাম ১০ টাকা থেকে বেড়ে ১৫ টাকা হয়েছে।


