মাগুরায় ট্রাকচাপায় নিহত ২: ট্রাকচালক পলাতক

মাগুরানিউজ.কমঃ

Magura_map_280272453

মাগুরা সদর উপজেলায় ট্রাকচাপায় সাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের ছাচানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন – ছাচানী গ্রামের আব্দুর রহিমের ছেলে জাকারিয়া (১৮) ও সোলেমান মিয়ার ছেলে ছামিরুল (১৮)।

স্থানীয় পুলিশ সূত্রের ভাষ্য, সকাল সাড়ে ৮টার দিকে ওই দুই যুবক সাইকেলে করে ঝিনাইদহের হাটগোপালপুরে যাচ্ছিলেন। ছাচানী এলাকায় মহাসড়কে ওঠার সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাকারিয়ার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেয়ার পর সকাল সাড়ে ৯টার দিকে ছামিরুলও মারা যান। নিহতদের লাশ মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকচালক পলাতক আছে, তাকে আটক করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: