যোগ্য নাগরিক হয়ে দেশ সেবায় আত্মনিয়োগের আহবান জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ

mn

সচ্চরিত্রের অধিকারী হয়ে যোগ্য নাগরিকরূপে নিজেদের গড়ে তুলে দেশ সেবায় আত্মনিয়োগের জন্য নতুন প্রজন্মের ছেলেমেয়েদের প্রতি আহবান জানালেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি।

আজ শালিখা উপজেলার সিংড়ায় বিহারী লাল শিকদার ডিগ্রী কলেজে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জনগনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার সংগ্রামে আমি আত্মনিবেদিত। মাগুরার সমৃ্দ্ধি আমার প্রধান লক্ষ।

সম্প্রতি মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি মহোদয়কে বাংলাদেশের সামাজিক এবং মানবিক কার্যক্রম পরিচালনায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ ‘লর্ড বৌদ্ধ আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০১৫’ প্রদান করা হয়েছে। এর সাথে বিহারীলাল শিকদার ডিগ্রী কলেজে সম্মান কোর্স চালু হওয়া, তারসাথে কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন। তাই আজ আনন্দতো একটু বেশি বেশিই হবেই। আবেগঘন অভিনন্দনে অভিনন্দিত হলেন মন্ত্রী মহোদয়।

উল্লেখ্য, শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখার কারণে ভারতের কলিকাতা বিশ্ববিদ্যালয় ড. শ্রী বীরেন শিকদারকে বি আর আন্বেদকর পুরস্কারে ভূষিত করেছে। একজন বিশিষ্ট ভদ্রজন ও মেধাবী সমাজনেতা হিসেবে দেশে বিদেশে ড. শ্রী বীরেন শিকদার বিশেষভাবে সমাদৃত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: