বিশ্ব বাঙ্গালীর দৃষ্টি এখন মাগুরায়। কাত্যায়নী পূজা শুরু।

মাগুরানিউজ.কম:

mn

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ মঙ্গলবার থেকে মাগুরাতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বিশ্বসেরা কাত্যায়নী উৎসব। হিন্দু সম্প্রদায়ের পূজা হলেও গত তিন দশকে এটি মাগুরা জেলার সার্বজনীন ও প্রাণের উৎসবে পরিনত হয়েছে।

উৎসব উপলক্ষে ইতিমধ্যেই সমগ্র শহর সেজেছে বর্ণিল সাজে। মণ্ডপগুলো সাজানো হয়েছে প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যের আদলে। এ বছর পৌর এলাকার ১২টিসহ জেলায় মোট ৭০টি মণ্ডপে কাত্যায়নী পূজার আয়োজন করা হয়েছে।

চলবে ২১ নভেম্বর পর্যন্ত। পূজা উপলক্ষে ওয়েব সাইট ও ফেসবুক ফ্যানপেজ খোলা হয়েছে। 

পূজা সম্পর্কে বিস্তারিত জানতে https://www.maguranews.com/ ও ফেসবুক পেজ  https://www.facebook.com/maguranews/ লগইন করার জন্য আহ্বান জানিয়েছে মাগুরার ২৪ ঘন্টার সংবাদমাধ্যম মাগুরা নিউজ।

 

পূজার সময় মাগুরায় প্রতিবছর অগুনতি দর্শনার্থীর আগমন ঘটে। দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশ থেকে মানুষ এই পূজা দেখতে আসেন।

 

আজ মাগুরার বিশ্বসেরা কাত্যায়নী পূজার পঞ্চমী। মাগুরা নিউজের পক্ষ থেকে সবাইকে উৎসবের শুভেচছা।

৫ দিনের এ পুজা ও উৎসব চলাকালীন সময়ে দেশ-বিদেশের লাখো দর্শনার্থীর আগমনের কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

 

উল্লেখ্য, ‘মাগুরা নিউজ’ মাগুরায় আয়োজিত কাত্যায়নী পূজার আয়োজনকে ‘বিশ্বসেরা’ বলে স্বীকৃতির দাবি জানিয়েছে।

 

পূজা উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসারের সমন্বয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূজা উপলক্ষে মাগুরা শহর সেজেছে অপরূপ সাজে। ঢাকা-যশোর মহাসড়ক থেকে শুরু করে গোটা শহর ঢাকা পড়েছে বর্ণিল আলোক শোভায়। মাগুরা শহর এখন উৎসবের নগরীতে পরিনত হয়েছে।

শহরের জামরুলতলা, সাতদোহাপাড়া, নতুন বাজার, দরিমাগুরা, বাটিকাডাঙ্গা, পারনান্দুয়ালী, সাজিয়াড়া, শিবরামপুর পূজা মণ্ডপ অপরূপ সাজে সাজানো হয়েছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: