মাগুরানিউজ.কম:
আগামী শুক্রবার প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিরিজের দ্বিতীয় ম্যাচ রোববার। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।
ওয়ানডেতে সাফল্য পাওয়ায় টি-টোয়েন্টি সিরিজের জন্যে স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার রাতে টি-টোয়েন্টি সিরিজের জন্যে ১৪ সদস্যের ঘোষণা করে বিসিবি।
মাশরাফি বিন মর্তুজা দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে তার ডেপুটি হিসেবে কারো নাম ঘোষণা করেনি বিসিবি।
১৪ সদস্যের দল:
মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান রুম্মান, নাসির হোসেন, আরফাত সানী, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, জুবায়ের হোসেন লিখন, এনামুল হক বিজয় ও কামরুল ইসলাম রাব্বী।


