তিন বখাটের লাঞ্ছনা। মাগুরায় স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা

মাগুরানিউজ.কম: 

mn

মাগুরায় তিন ‘বখাটে’ যুবক কর্তৃক লাঞ্ছিত হওয়ার অপমান সইতে না পেরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছে এক স্কুলছাত্রী।

শনিবার বিকেলে মহম্মদপুর উপজেলার পাশবাড়িয়া  গ্রামে এ ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রীর (১৬) বাবা একজন প্রয়াত মুক্তিযোদ্ধা।

আশংকাজনক অবস্থায় তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিবে।

ওই স্কুল ছাত্রীর মা সংবদমাধ্যমকে জানান, ঘটনার সময় ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। বেলা ৩টার দিকে সে পলাশবাড়িয়া গ্রামের প্রাক্তন ইউপি সদস্য আকরাম মোল্যার বাড়ির সামনের সড়কে আসলে তুফান (২২), ছন্টু (২১) ও ওহিদুল (১৯)  নামের তিন যুবক তার পথরোধ করে। এসময় তারা তাকে বাজে প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতে থাকে।

একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এতে তার গায়ের জামা ছিড়ে যায় ও কিছুটা আহত হয়। পরে রাস্তায় লোকজন আসতে দেখে ওই তিন যুবক পালিয়ে যায়। এই ঘটনার পর সে বাড়ি এসে সবার অজান্তে কীটনাশক পান করে। পরে বিষয়টি টের পেয়ে ছাত্রীটির ভাই দ্রুত তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা এখন স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ওই স্কুলছাত্রীর ভাই জানান, জাহিদ মোল্যার ছেলে তুফান, মৃত. ময়েন মোল্যার ছেলে ছন্টু ও কালু মোল্যার ছেলে ওহিদুলসহ তিনজনের বাড়ি পলাশবাড়িয়া গ্রামে। এলাকায় তারা বখাটে বলে পরিচিত। এর আগেও এদের হাতে  তার বোনসহ স্কুলগামী বেশ কয়েকজন  ছাত্রী উত্ত্যক্ত ও লাঞ্ছিত হয়েছে।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী আবু আহসান জানিয়েছেন ছাত্রীটির অবস্থা এখন স্থিতিশীল। 

পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ জানান, ছাত্রীটি এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

মহম্মদপুর  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী রেজা খোকন বলেন, ‘একজন প্রয়াত মুক্তিযোদ্ধার মেয়ে হিসেবে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন হোসেন বলেন, ‘আমি ছাত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।’

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনও মামলা হয়নি। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: