মাগুরানিউজ.কম:
আগামী ৪নভেম্বর মাননীয় যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী এ্যাড. ডঃ শ্রী বিরেন শিকদার এমপি বিশেষ উদ্যোগে ও জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে মাগুরায় মধুমতি নদীতে অনুষ্ঠিত হতে চলেছে বিশাল নৌকাবাইচ।
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের মধুমতি নদীতে বিশাল এই নৌকাবাইচ ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদ অনুষ্ঠানের আয়োজক। স্পন্সর প্রাণ আরএফএল গ্রুপ।
ইতিমধ্যেই এই আয়োজনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। প্রস্তুত হচ্ছে মধুমতির পাড়ে বিশাল নৌকা আকৃতির মঞ্চ।

