মাগুরানিউজ.কম:
মাগুরার মহম্মদপুরের নহাটায় এলাকার শান্তি রক্ষায় বিবাদমান দুই পক্ষের মধ্যে বিরোধ নিস্পত্তির উদ্দেশ্যে আজ মাগুরার পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ দুই পক্ষের সমর্থক ও এলাকাবাসীর সাথে বিশেষ মতবিনিময় সভা করেন।
জানা যায়, মাগুরার মহম্মদপুরের নহাটায় দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তফা সিদ্দিকী লিটন এবং আওয়ামী লীগ নেতা আলী মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিলো। সে বিরোধের কারণে ইতোপূর্বে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
এলাকার শান্তি রক্ষার লক্ষে বুধবার নহাটা বাজারে আলী গ্রুপ ও লিটন গ্রুপের সদস্যসহ স্থানীয় এলাকাবাসীর সাথে মাগুরার পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ এই মতবিনিময় সভা করেন।


