সাব্বির ও শখের জুটিতে নতুন নাটক

মাগুরানিউজ.কম:

mnমাগুরার ছেলে সাব্বির। ছোট পর্দায় এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক। একই রকম ব্যস্ত সময় কাটছে ছোট পর্দার আরেক তারকা আনিকা কবির শখের। সময়ের দুই ব্যস্ত তারকা আনিকা কবির শখ ও সাব্বির আহমেদ। বেশ কয়েক বছর ধরেই তারা বাজিমাত করে চলেছেন বিজ্ঞাপন-নাটকের আঙ্গিনা। অবশ্য দুজনেই চলচ্চিত্রে রুপালী পর্দাতেও হাজির হয়েছেন আলোচনার সৃষ্টি করে। তবে একসাথে কাজ করা হয়ে ওঠেনি কখনো।

এবার সেই সুযোগটিই করে দিলেন দর্শকপ্রিয় নাট্য নির্মাতা সাগর জাহান। তার রচনা ও পরিচালনায় ‘এই কূলে তুমি আর ওই কূলে তুমি’ নামের একটি ধারবাহিকে জুটি বেঁধে কাজ করতে দেখা যাবে সাব্বির ও শখকে।

এ প্রসঙ্গে অভিনেতা সাব্বির বলেন, ‘শখ দেশের একজন প্রতিষ্ঠিত মডেল ও অভিনেত্রী। আমার সমসাময়িক যারা ভালো কিছু কাজ করছেন শখ তাদের একজন। তার সাথে এর আগে কাজের সুযোগ হয়নি। এবার সেই সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। আশা করছি আমাদের অন কেমিস্ট্রি ভালো লাগবে সবার।’

নাটকে সাব্বির-শখ ছাড়া আরো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, বাঁধন, ফজলুর রহমান বাবু, তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, রহমত আলীসহ অনেকই।

ধারাবাহিক নাটকটি খুব শিগগির একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: