মাগুরানিউজ.কম:
যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বিরেন শিকদারের বিশেষ উদ্যোগে ও জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে মাগুরায় মধুমতি নদীতে অনুষ্ঠিত হতে চলেছে বিশাল নৌকাবাইচ।
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের মধুমতি নদীতে আগামী ৪ নভেম্বর বিশাল এই নৌকাবাইচ ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদ অনুষ্ঠানের আয়োজক। স্পন্সর প্রাণ আরএফএল গ্রুপ।
এ উপলক্ষে বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আশোক কুমার বিশ্বাস সরেজমিন মহম্মদপুরের মধুমতি নদী এলাকা পরিদর্শণ করেন। তিনি সাংবাদিকদের নৌকাবাইচ ও সঙ্গীতানুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় সচিব মহোদয়ের সাথে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন হোসেন, হাবিবুর রহমান, আলী রেজা খোকন, মিজানুর রহমান কাবুল, জিয়াউল হক বাচ্চু ও অধ্যাপক বিপ্লব রেজা বিকোসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


