মাগুরায় ভায়না মোড়ে পরিবহন থেকে দুই মাদক ব্যবসায়ী আটক

মাগুরানিউজ.কম:

magura

সোমবার সকালে মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে শহরের ভায়না বিআরটিসি বাস কাউন্টারের সামনে দর্শনা ডিলাক্স পরিবহনে তল্লাশীকালে পরিবহন থেকে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

জেলা পুলিশ অফিস জানায়, ডিবি’র অফিসার ইনচার্জ জনাব মোঃ ইমাউল হক এর নেতৃত্বে মাগুরা ডিবি পুলিশ সকাল ১০টায় শহরের ভায়না মোড় বিআরটিসি বাস কাউন্টারের সামনে দর্শনা ডিলাক্স পরিবহন থেকে মোঃ জাহাঙ্গীর আলম ও ওয়াসিম নামে দুই মাদক ব্যবসায়ীকে ৫০(পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ আটক করে। 

মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম (২৩) চুয়াডাঙ্গার দামুরহুদা থানার পারদামুরহুদা গ্রামের মোঃ শরিফ মালিথার ছেলে। তার নিকট থেকে ৩৮ (আটত্রিশ) বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। অপর মাদক ব্যবসায়ী ওয়াসিম (২২) একই এলাকার আলী কদর মালিথার ছেলে। তার নিকট থেকে ১২ (বার) বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

উক্ত ঘটনায় মাগুরা সদর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: