বাংলাদেশিদের জন্য ভারতের ভিসার আবেদন আরও সহজ হলো

মাগুরানিউজ.কম: 

mn

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসার আবেদন আরও সহজ করলো হাইকমিশন। এখন ভিসা প্রার্থী যে কেউ অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ডেট বা ই-টোকেন ছাড়াই সরাসরি আবেদন করতে পারবেন। তবে, এই সুবিধা পাবেন না কেবল ভ্রমণেচ্ছুরা (টি ক্যাটাগরি)।

বুধবার (২ সেপ্টেম্বর) ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা প্রার্থীরা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ডেট বা ই-টোকেন ছাড়া সরাসরি আবেদন করতে পারবেন। আগের মতোই তারা অনলাইনে আবেদন ফরম পূরণ করবেন। এরপর আবেদন ফরমটি প্রিন্ট আউট করে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অধীনস্থ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভিএসি) গিয়ে জমা দেবেন। এক্ষেত্রে তাদের কোনো নির্ধারিত সাক্ষাতের সময় বা তারিখ লাগছে না।

কেবল ভ্রমণ-ভিসা প্রার্থীরা (টি ক্যাটাগরি) এই সুযোগ পাচ্ছেন না। তাদের ই-টোকেন নিয়ে আগের নিয়মেই নির্ধারিত সময় বা তারিখে আবেদন জমা দিতে হবে।

প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ই-টোকেন ছাড়া যেসব প্রার্থী আইভিএসিতে সরাসরি আবেদন জমা দিতে পারবেন, তারা হলেন- বিজনেস (বি), মেডিকেল (এম), মেডিকেল অ্যাটেন্ডেন্ট (এমএক্স), স্টুডেন্ট (এস), রিসার্চ (আর), জার্নালিস্ট (জে), বেসরকারি খাতের আইটিইসি প্রশিক্ষণার্থী, ভারত সরকারের অর্থায়নে প্রশিক্ষণে অংশগ্রহণকারী পরিবারের সদস্য, বিদেশি নাগরিক (এক্স), কনফারেন্স (সি), এমপ্লয়মেন্ট (ই), ট্রানজিট (টিআর), শিল্পী, ক্রীড়া ব্যক্তিত্ব, ভারতীয় নাগরিকদের স্বামী ও স্ত্রী, ব্যবসায়ীদের স্বামী ও স্ত্রী।

ভিসার আবেদন আগের মতোই ঢাকার গুলশান, ধানমন্ডি ও মতিঝিলের আইভিএসিতে এবং রাজশাহী, চট্টগ্রাম ও খুলনার আইভিএসিতে গ্রহণ করা হবে। প্রার্থীরা অনলাইন ফরম পূরণের সময় প্রাপ্ত ‘ওয়েব রেজিস্ট্রেশন ডেট’র চার দিনের মধ্যে নির্দিষ্ট আইভিএসিতে আবেদনপত্র জমা দেবেন। চার দিন পার হয়ে গেলে প্রার্থীদের আবার নতুন করে আবেদন ফরম পূরণ করতে হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়ে দেয়, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বা আইভিএসি’র বাংলাদেশে কোনো এজেন্ট বা প্রতিনিধি নেই। ভারতীয় ভিসা সংক্রান্ত সহায়তা পেতে ইমেইল করা যাবে- visahelp@ivacbd.com; info@ivacbd.com; visahelp@hcidhaka.gov.in ঠিকানায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: