মাগুরার নতুন জেলা রেজিস্ট্রার মো. মোহছেন মিয়া

mnমাগুরানিউজ.কম: মাগুরার নতুন জেলা রেজিস্ট্রার হিসাবে নিয়োগ পয়েেছেন মো. মোহছেন মিয়া।

সাব-রেজিস্ট্রারের পদ থেকে সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত ১৪ জন জেলা রেজিস্ট্রারের পদায়ন এবং বিভিন্ন জেলার ১৬ জন জেলা রেজিস্ট্রারকে কর্মরত জেলা থেকে অন্যত্র বদলি করেছে আইন মন্ত্রণালয়। সোমবার বদলির এ সংক্রান্ত প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয় জারি করেছে।

পদায়ন ও বদলি প্রক্রিয়ায় ২০০৯ সালের এ সংক্রান্ত নীতিমালা পুংখানুপুংখরূপে অনুসরণ করা হয়েছে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন। আইনমন্ত্রী বলেন, ‘নতুন কর্মকর্তাদের আরো অভিজ্ঞতা অর্জনের জন্য অপেক্ষাকৃত ছোট জেলায় দেয়া হয়েছে।’ 

পদোন্নতিপ্রাপ্ত ১৪ জন জেলা রেজিস্ট্রারের মধ্যে আনন্দ বর্মণকে নাটোরে, মো. শাহজাহান সরদারকে লক্ষীপুরে, মো. আব্দুস সালাম প্রামাণিককে নীলফামারীতে, মাহফুজুর রহমান খানকে ব্রাহ্মণবাড়িয়ায়, আনোয়ারুল হক চৌধুরীকে গোপালগঞ্জে, মো. মোহছেন মিয়াকে মাগুরায়, দ্বীপক কুমার সরকারকে রাজবাড়ীতে, সরকার লুৎফুল কবীরকে লালমনিরহাটে বদলি করা হয়েছে।

আব্দুর রেজ্জাককে চাঁপাইনবাবগঞ্জে, মো. রফিকুল ইসলামকে পঞ্চগড়ে, শেখ মো. হাবিবুল্লাকে নড়াইলে, মুনশী মোখলেছুর রহমানকে ঝালকাঠিতে, সৈয়দা রওশন আরাকে হবিগঞ্জে এবং মিশন চাকমাকে মেহেরপুর জেলায় পদায়ন করা হয়েছে।

এছাড়া, জেলা রেজিস্ট্রার হিসেবে কর্মরতদের মধ্য থেকে ভোলার বি.এম. মোসাদ্দেক হোসেনকে ময়মনসিংহে, রাজবাড়ীর হাসিনা বেগমকে টাংগাইলে, সিরাজগঞ্জের আবুল কালাম শেখকে সুনামগঞ্জে,  কিশোরগঞ্জের শেখ মো. আনোয়ারুল হককে মাদারীপুরে, মাদারীপুরের নাজমা ইয়াসমিনকে খুলনায়, মেহেরপুরের মো. আব্বাস আলী মণ্ডলকে গাইবান্ধায় বদলি করা হয়েছে।

আরো বদলি করা হয়েছে গোপালগঞ্জের মো. শাহাবুদ্দিন তালুকদারকে নোয়াখালীতে, নোয়াখালীর সৈয়দ মজিবর রহমানকে সিরাজগঞ্জে, মাগুরার মো. সিরাজ উদ্দিন খানকে শরিয়তপুরে, মৌলভীবাজারের আলী আহম্মেদকে চট্টগ্রামে, চট্টগ্রামের মুশতাক আহমেদকে কুষ্টিয়ায়, কুষ্টিয়ার শামীমা সুলতানাকে চাঁদপুরে, চাঁদপুরের আব্দুল জলিলকে ঢাকায়, সাতক্ষীরার মো. আব্দুল লতিফকে নওগাঁয়, নওগাঁর মো. শফিকুর রহমান সরদারকে মৌলভীবাজারে এবং ঝিনাইদহের তাসলিমা পারভীনকে সাতক্ষীরায় বদলি করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: