মাগুরায় ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদকব্যবসায়ী আটক

mnমাগুরানিউজ.কম: মাগুরাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আজ পৃথক দুই অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মাগুরা সদর থানা পুলিশ আজ দুপুরে সাঝিয়ারা গ্রামস্থ জনৈক সামুর বাগান হইতে মাদক ব্যবসায়ী আলামিন(২৫)কে ৬৯(উনসত্তর) পিস ইয়াবা’সহ গ্রেফতার করে। আলামিন সাঝিয়ারা গ্রামের মোঃ হান্নান বিশ্বাসের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

mnঅপর অভিযানে সোমবার দুপুরে কাঁটাখালি থেকে মো. বিল্লাল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার বসত ঘর থেকে ০৫(পাঁচ) বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন (৩৫) সদর উপজেলার ছয়চার গ্রামের মৃত কাশেম মোল্ল্যার ছেলে। 

উভয় ঘটনায় মাগুরা সদর থানায় মামলা রুজু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: