অটিস্টিক শিশুদের মূলধারায় আনতে হবে: কামরুল লায়লা জলি এমপি

mn

মাগুরানিউজ.কম: সংরক্ষিত মহিলা আসন-১০এর এমপি কামরুল লায়লা জলি বলেছেন, “দেশের উন্নয়নে সকল মানুষের সহযোগিতা দরকার, তাই অন্যান্য স্বাভাবিক শিশুর মতো অটিস্টিক শিশুদেরও শিক্ষণ ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের যোগ্যতা অনুযায়ী সমাজের মূলধারায় আনতে হবে।”

 

বর্তমান সরকার সমাজের অন্যান্য অংশের মতই পিছিয়ে পড়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের মূলধারায় ফিরিয়ে আনতে নিরলস কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মাগুরায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্যে এ বিদ্যালয়কে সহযোগিতা। মঙ্গলবার দুপুরে শহরের দরিমাগুরা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ (অব.) কাজী মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রোস্তম আলী।

বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কর্মকর্তা কাজী তারিকুজ্জামান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ সভাপতি আব্দুর রউফ মাখন, অর্থ সম্পাদক আব্দুল হালিম, সহ সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান, সম্পাদক রূপক আইচ, প্রধান শিক্ষক ডালিফা ইয়াসমিন প্রমুখ।

উল্লেখ্য গত ২০১৩ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টিতে ৪ টি শ্রেণীতে ৪৯ জন বুদ্ধি প্রতিবন্ধী ছাত্রছাত্রী পড়াশোনা করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: