জাতীয় শোক দিবস আয়োজনে মাগুরায় আ’লীগের বর্ধিত সভা

মাগুরানিউজ.কম:

mn

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে আজ বুধবার মাগুরায় বর্ধিত সভা করেছে জেলা আওয়ামী লীগ।

বেলা ১১টায় দলের সহ সভাপতি আবু নাসির বাবলুর সভাপতিত্বে শহরের মহিলা কলেজ সড়কে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. রোস্তম আলী, আওয়ামী লীগ নেতা গোলাম মওলা মোল্লাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় যথাযোগ্য মর্যাদায় শোকাবহ ১৫ই আগস্টের র্কমসূচি সফল করতে সকলের সহায়তা কামনা করা হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু জানান, মাগুরা জেলা সদরসহ প্রতিটি উপজেলাতে ১৫ আগস্ট যথাযথভাবে পালন করা হবে। এদিন সরকারি র্কমসূচির প্রত্যেকটিতে জেলার সবস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: