সারাদেশ ব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে রবিবার মাগুরা প্রেসক্লাবে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।
দুপুর ১২টায় কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শাখার আহ্বায়ক সাবেক এমপি নেওয়াজ হালিমা আরলির সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর মেয়র বিএনপি নেতা ইকবাল আকতার খান কাফুর ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক অধ্যাপিকা ফিরোজা বুলবুল কলি।
এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক শিরিন সিদ্দিকী নিনা, জেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবিব কিশোর, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোকাদ্দেস আলী, জেলা আইনজীবি ফোরামের সভাপতি এড. মোকাদ্দেস হোসেন ও ভারপ্রাপ্ত সদর উপজেলা চেয়ারম্যান এড. তানজিরা রহমান, মহিলা দলের যুগ্ম আহবায়ক শাহানা ফেরদৌস হ্যাপী ও ফারহানা পারভিন বিউটি।
বক্তারা বলেন, সরকারের চরম ব্যর্থতার কারণে দেশে আজ মাতৃগর্ভের শিশু গুলিবিদ্ধ, শিশু রাকিব, রাজনসহ অসংখ্য শিশু হত্যা, নির্যাতন, ধর্ষণ, এসিড নিক্ষেপ, অপহরণ, গুম ও পাচার আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। অবিলন্বে শিশু হত্যা নির্যাতনসহ সকল অপারাধিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি এবং নারীদের নিরাপত্তার দাবি জানান তারা।


