পাকিস্তান ক্রিকেট লীগে খেলবেন সাকিব ও তামিম!

মাগুরানিউজ.কম:
mn
চমক জাগানো খবরই! না, এখনও কোনো বাংলাদেশী ক্রিকেটার পাকিস্তানের কোনো লীগে অংশ নেননি। তবে পাকিস্তান গণমাধ্যমের খবর, আসন্ন পাকিস্তান সুপার ক্রিকেট লীগের প্রথম আসরে অংশ নিবেন দুই বাংলাদেশী তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল!
টি২০ লীগ আয়োজনে শেষ পর্যন্ত কাতারের দ্বারস্থ হতে হচ্ছে পাকিস্তানকে। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নিজস্ব এ ফ্র্যাঞ্জাইজভিত্তিক টি২০ লীগ দোহায় আয়োজন করতে চায় বলে কাতারের কাছে প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন পর্যন্ত অবশ্য কোন নিশ্চয়তা মিলেনি।
২০০৯ সাল থেকে এক রকম নিজ ভেন্যু বনে যাওয়া সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) আয়োজন করা হবে বলে প্রথম ঘোষণা দিয়েছিল পিসিবি। এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে এ নিয়ে আলোচনাও চলে। কিন্তু সেই আলোচনা ব্যর্থ হওয়ার পর কেবলমাত্র দেশের ক্রিকেট স্টেডিয়ামগুলোকে সংস্কারের কথা জানিয়ে কাতার অলিম্পিক এ্যাসোসিয়েশনের মাধ্যমে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে পিসিবি।
প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের বিকল্প ভেন্যু হিসেবে দোহায় যাচ্ছে পাকিস্তান।
ভারতীয় ক্রিকেট বোর্ড ২০০৮-০৯ সালে প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আয়োজন করে। তাদের অনুকরণে ফ্র্যাঞ্জাইজিভিত্তিক পিএসএল আয়োজন করতে যায় পিসিবি। ইতোপূর্বে কয়েকবার উদ্যাগ নিয়েও নিরাপত্তার কারণে তা আয়োজন করতে পারেনি পিসিবি। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হলে সংযুক্ত আরব আমিরাতকেই নিজেদের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে বিবেচনা করে আসছিল পাকিস্তান। আগামী ফেব্রুয়ারি মাসে মাস্টার্স চ্যাম্পিয়ন্স লীগের (এমসিএল) জন্য ইতোমধ্যেই বুকড হয়ে গেছে উল্লেখ করে নিজেদের তিন মাঠ ভাড়া দিতে পিসিবির প্রস্তাবে অপারগতা প্রকাশ করে ইসিবি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হবে মাস্টার্স চ্যাম্পিয়ন্স লীগ। তাই ইসিবি যখন পাকিস্তানের প্রস্তাব গ্রহণ করতে অপারগতা জানায়, পিসিবি কাতারের দ্বারস্থ হয়। যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে লীগ হয়েও যেতে পারে। তখন এক দুটি ম্যাচের জন্য হলেও সাকিব-তামিমকে লীগে খেলতে দেখা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: