শালিখায় দিনে দুপুরে সরকারি রাস্তার ইট লোপাট, হত্যার হুমকির অভিযোগ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

 

শালিখায় সরকারি রাস্তার ইট জোর করে ছিনিয়ে নিয়ে ব্যক্তিগত রাস্তা তৈরি করার অভিযোগ পাওয়া গেছে ৩ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ইট উদ্ধারের ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়ে হুমকিতে রয়েছেন অভিযোগকারী। শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের কাটিগ্রামে এ ঘটনা ঘটেছে।

অভিযোগকারী কাটিগ্রামের বাসিন্দা সুনীল বিশ্বাস অভিযোগে জানান, কাটিগ্রামের মধ্যপাড়া থেকে উত্তর দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে সড়কে ইট বিছানোর কাজ চলছে। কাজের কয়েক হাজার পুরাতন ইট রাস্তার পাশে গাদা করে রাখা হয়। গত ৮এপ্রিল ২০১৮ তারিখে দিনের বেলা গ্রামের মৃত দুর্যোধন সরকারের তিন ছেলে ‍দিলীপ চন্দ্র সরকার, দেবদাস সরকার (রবিন) ও প্রদীপ সরকার আরো কয়েকজনকে নিয়ে জোর করে ইটগুলো নিয়ে যান। এ সময়ে উপস্থিত লোকজন ইট নিতে বাধা দিলেও তাতে কাজ হয়নি। এক রাতের মধ্যেই তারা ইটগুলো ভেঙ্গে মূল সড়ক থেকে নিজেদের বাড়িতে ওঠার রাস্তা তৈরির কাজ সম্পন্ন করেন।

এ ঘটনায় গ্রামবাসিদের পরামর্শে তিনি (সুনীল বিশ্বাস) ১০এপ্রিল ২০১৮ তারিখে শালিখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার বরাবর লিখিত আবেদনে সরকারি ইটগুলো রক্ষায় ব্যবস্থা গ্রহনের আবেদন জানান।

সুনীল বিশ্বাস জানান, এঘটনায় ‍দিলীপ চন্দ্র সরকার, দেবদাস সরকার (রবিন) ও প্রদীপ সরকার প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ১১ এপ্রিল ২০১৮ তারিখ সকাল ৮ টার দিকে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তার বাড়িতে গিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ১২ এপ্রিল ২০১৮ তারিখে তিনি (সুনীল বিশ্বাস) শালিখা থানায় একটি লিখিত অভি্যোগ দায়ের করেন।

সুনীল বিশ্বাসের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অদ্যবধি কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দিলিপ ও তার সাঙ্গপাঙ্গদের হুমকি প্রদান অব্যাহত আছে জানিয়ে তিনি নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করেছেন। পাশাপাশি তিনি ইটগুলো উদ্ধারের ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: