মাগুরায় অপহৃত সেই নারী উদ্ধার হয়নি, মামলা দায়ের

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

এ ঘটনায় বৃহস্পতিবার মাগুরা সদর থানায় মামলা দয়ের করেছেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নারী কর্মী শামসুন্নাহার। বুধবার আসকের হেফাজতে মাগুরা থেকে ঢাকা যাওয়ার পথে বাস থেকে নামিয়ে ওই নারীকে অপহরণ করে বলে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ।

মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আল হোসেন জানান, অপহরণকারীদের মারপিটের শিকার আইন ও শালিশ কেন্দ্রের কর্মী শামছুন্নাহার মামলাটি দায়ের করেছেন।

অপহৃত নারীর স্বামী রকিবুল ইসলাম বিপু, মাইক্রোবাস চালক সবুজ শেখসহ অজ্ঞাত আরও চার জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয় বলে মাহবুব জানান।   

স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে মাগুরা শহরের পূর্ব পাড়ার বাসিন্দা রকিবুল ইসলাম রিপুর স্ত্রী ঢাকায় আইন ও সালিশ কেন্দ্রের শেল্টার হোমে আশ্রয় নেন। পরবর্তীতে স্বামী রকিবুল স্ত্রীর বিরুদ্ধে চুরি ও ব্যাভিচারের মামলা করেন মাগুরা সদর থানায়।

এই মামলায় হাজিরা দিতে মাগুরার আদালতে এসে ঢাকা ফিরে যাওয়ার সময় বুধবার অপহৃত হন সেই নারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: