মাগুরায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫, আটক ৫

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

ধানের জমিতে সেচ দেয়ার বকেয়া টাকা আদায় নিয়ে মাগুরায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পাঁচজন অাহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার মঘি ইউনিয়নের দাশনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোহন শিকদারের বিদ্যুৎ চালিত পানির পাম্প থেকে চুক্তিতে নিজের জমিতে সেচ দেয় একই গ্রামের মহিন মোল্যা। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেলে ভাড়ার বকেয়া ২০০ টাকা আদায় নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের হামলায় মোহন শিকাদার ও উজ্জলসহ পাঁচজন আহত হন।

এর জের ধরে শুক্রবার বিকেলে মহিন মোল্যার লোকজন প্রতিপক্ষ মোহন শিকদারসহ আসালত শিকদার, ইসহাম মণ্ডল, কওছার আহমেদ, ফুলমিয়া, আব্দুল  মিয়া ও খায়রুল ইসলামের বাড়ি ভাঙচুর করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: