আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

অনুষ্ঠিতব্য নির্বাচনকে অবৈধ ঘোষণা করে স্থগিতের ঘোষণা দিয়েছে আদালত। মাগুরা সদর উপজেলা শিক্ষক কর্মচারি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড নামক প্রতিষ্ঠানের আগামীকাল শুক্রবার অনুষ্ঠিতব্য নির্বাচনকে অবৈধ ঘোষণা করে স্থগিত ঘোষণা করেছে মাগুরা সদর সহকারি জজ আদালত। বাদির আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে ওই নির্বাচন বন্ধ রেখে আগামী ৭দিনের মধ্যে এর আয়োজকদের জবাব দিতে আদেশ দেয়া হয়েছে।

মামলার বাদি শহরের নান্দুয়ালী ডিইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম আনিসুর রহমান ও আইনজীবী কাজী মিনহাজ উদ্দিন জানান- ১৫ মার্চ ২০১৮ সমিতির কিছু সদস্য বর্ষিক সাধারণ সভা (এজিএম) না করে গোপনে ওই কো অপারেটিভ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করে। এ ব্যাপারে তারা সাধারণ সদস্যদের কোন প্রকার অবগতও করেনি। একতরফা ওই গোপন নির্বাচনের মনোনয়ন পত্র গ্রহণের তারিখ ছিল গত ২০মার্চ। আগামীকাল ২০এপ্রিল শুক্রবার নির্বাচন সম্পন্ন হওয়ার কথা ছিল। শঠতার আশ্রয় নিয়ে গোপনে ওই নির্বাচন এর আয়োজন করায় মামলার বাদি সংক্ষুব্ধ হয়ে বিজ্ঞ সদর সহকারি জজ মো: মিজানুর রহমান এর আদালতে নির্বাচনের তফসিল স্থগিত ও নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত এ নিষেধাজ্ঞা মঞ্জুর করে ৭ দিনের মধ্যে জবাব না দিয়ে কোন প্রকার নির্বাচন না করার আদেশ দেন।

বাদির অভিযোগ- ১শ ৬০ সদস্যের এ কো অপারেটিভ সমিতি অধিকাংশ সদস্যকে পাশ কাটিয়ে শহরের একটি নির্দিষ্ট কলেজের কিছু শিক্ষক কর্মচারি সম্পূর্ণ বে আইনিভাবে এ নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: