‘সংকট মুক্তি’- মাগুরায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিআরটিএ’র ফি গ্রহন শুরু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরায় যানবাহনের রেজিস্ট্রেশনের জন্য বিভিন্ন ধরনের সরকারি ফি জমা দেয়ার দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো। আজ মঙ্গলবার সকালে শহরের কলেজ রোডে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কার্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আকতারুন নাহার । 

এ সময় উপস্হিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মাগুরা শাখার ম্যানেজার মো শরিফুল ইসলাম, বিআরটিএ’র সহকারী পরিচালক এস এম মাহফুুুজুর রহমান, টিআই গোলাম মোর্শেদ, বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মনোয়ার হোসেন, শ্রমিক ইউনিয়নের সভাপ্রতি ইমদাদ হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, মাগুরায় যানবাহনের রেজিস্ট্রেশন ফি (নিবন্ধন), ড্রাইভিং, রুট পারমিট, ফিটনেস সার্টিফিকেট ফি ব্যাংকে জমা দিতে না পারায় অনেক ভোগান্তিতে ছিল গাড়ি মালিকেরা। ফলে তারা নতুন গাড়ি রাস্তায় বের করতে পারছিল না আবার বের করলেও নিবন্ধন না থাকায় ট্রাফিক পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের কাছে প্রতিনিয়ত জরিমানা গুনতে হচ্ছিল।এর আগে মাগুরা শহরের ব্র্যাক ব্যাংকে মোটরযান-সংক্রান্ত যাবতীয় ফি জমা নেয়া হতো। কিন্তু বিআরটিএর সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তির মেয়াদ গত ৩০ সেপ্টেম্বর, ২০১৬ শেষ হওয়ার পর নতুন করে বিআরটিএ কোন ব্যাংকের সঙ্গে চুক্তি না করায় মাগুরায় যানবাহনের নিবন্ধন পেতে অচলাবস্থা তৈরি হয়। এই টাকা জমা দেওয়ার জন্য কখনও যশোর, কখনও ঝিনাইদহ যেতে হয়। আবার অনেক সময় এক জেলার গাড়ির টাকা অন্য জেলায় নেয় না। আবার ব্যক্তিগত দোকানে অন লাইনে গাড়ির ফিস জমা দিতে গেলে প্রকৃত ফি এর সাথে অতিরিক্ত টাকা সার্ভিস চার্জ দিতে হতো। এ ভোগান্তি নিয়ে বিভিন্ন টিভি, পত্রিকাতে সংবাদ পরিবেশিত হয়।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক, মাগুরা শাখার ব্যবস্হাপক মো শরিফুল ইসলাম জানান, সংকট নিরসনে 
মাগুরা বিআরটিএ এর সহকারী পরিচালক মাহফুজুর রহমান জেলা প্রশাসকের সম্মতিতে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, মাগুরা শাখায় যানবাহনের ফিস নেওয়ার জন্য অনুরোধ করলে তিনি তার ঐকান্তিক প্রচেষ্টায় অতি অল্প সময়ে বিআরটিএ’র ফিস নেয়ার ব্যবস্থা গ্রহন করেন। তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: