মাগুরায় ভুয়া প্রশ্নপত্র বিক্রয়ের অভিযোগে যুবক আটক

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

চলমান এইচএসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে র‌্যাবের হাতে ইলিয়াস বিশ্বাস (১৬) নামে এক যুবক আটক হয়েছেন। আটক ইলিয়াস দুর্গাপুর গ্রামের খায়রুল বিশ্বাসের ছেলে।

বৃহস্পতিবার রাত ১টার দিকে মাগুরার দুর্গাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মো. জিয়াউর রহমান বলেন, “গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাগুরার দুর্গাপুর এলাকার কতিপয় ব্যক্তি এইচএসসি পরীক্ষা ২০১৮ এর ভুয়া প্রশ্নপত্র সামজিক যোগাযোগ মাধ্যমে বিক্রয়ের চেষ্টা করছে। খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১টার দিকে সেখানে অভিযান চালিয়ে ইলিয়াস বিশ্বাসকে আটক করা হয়। এসময় তার মোবাইলে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র পাওয়া যায়। সে এ প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্রয়ের চেষ্টা করছিল।”

সকালে ইলিয়াসের বিরুদ্ধে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্রয়ের অভিযোগে মাগুরা সদর থানায় একটি মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: