”মাগুরাবাসিকে নববর্ষের শুভেচ্ছা”- এ্যাড. সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কমঃ ডেস্ক প্রতিবেদক-

বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে মাগুরাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড. সাইফুজ্জামান শিখর।

নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বার্তায় এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেছেন, ”প্রতিবছর পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তা বিকাশের প্রবল শক্তি নিয়ে উপস্থিত হয়। বাংলা নববর্ষ বাঙালি জাতির আবহমানকালের সর্বজনীন ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক উৎসব যা বাঙালির জীবনাচার, চিন্তা-চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিশে আছে একাকার হয়ে। বাংলা নববর্ষ তাই কেবল আনুষ্ঠানিকতানির্ভর কোনো উৎসব নয়; তা বাঙালির ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক চেতনা, শেকড় সন্ধানের মহান চেতনাবাহী দিন।

পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ২০১৬ সালের ৩০ নভেম্বর জাতিসংঘের ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। বিষয়টি উল্লেখ করে এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, আমাদের বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বকীয়তা আজ আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বিগত বছরটি ছিল বাংলাদেশের জন্য প্রভূত সাফল্যময়। বাংলাদেশ আজ আর্থ -সামাজিক উন্নয়নে বিশ্বের ‘রোল মডেল’। 

তিনি মাগুরা ও দেশবাসীসহ প্রবাসে বসবাসরত বাঙালিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: