স্বাগত ১৪২৫ বঙ্গাব্দ : নববর্ষের শুভেচ্ছা

মাগুরানিউজ.কমঃ

রাজীব মিত্র জয় –

স্বাগত ১৪২৫ বঙ্গাব্দ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আর কয়েক ঘন্টা পরেই শনিবার, পহেলা বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দের প্রথম দিন। আরেকটি নতুন বছরের পরিক্রমা শুরু বাঙালির বর্ষপঞ্জিতে। বাংলা ভাষাভাষী মানুষের জীবনে এলো নতুন বছরের উৎসবের রঙিন দিন। দিনভর সারাটা দেশ মেতে রইবে নাচে-গানে, উৎসবে-আনন্দে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই উৎসবের রঙে মিলেমিশে একাকার হয়ে যাবে।

এদিন শুধু আনন্দ-উচ্ছাসই নয়, সব মানুষের জন্য কল্যাণ কামনারও দিন। কালের পরিক্রমায় বাংলা ১৪২৪ সালকে বিদায় জানানোর পাশাপাশি আজ নতুনের আবাহনে আনন্দ-উচ্ছাসে মেতে উঠবে জাতি। সুখ-শান্তি-সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশা নিয়েই মহাধুমধামের সঙ্গে বাঙালি উদযাপন করবে নববর্ষ। একে অন্যকে বলবে শুভ নববর্ষ।

নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসবও। প্রতিবছর এ উৎসব বহু মানুষের অংশগ্রহণে বিপুল থেকে বিপুলতর হয়ে উঠছে। পহেলা বৈশাখ ছাড়া এত বড় সর্বজনীন উৎসবের উপলক্ষ বাঙালির আর নেই। এই উৎসবের মধ্য দিয়ে বাঙালি তার আপন সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকে জাতিসত্তার পরিচয়কে নতুন তাৎপর্যে উপলব্ধি করে গৌরববোধ করে। এই গৌরব ও চেতনাই বাঙালিকে প্রেরণা জোগায় আপন অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে।

নতুন বাংলা বছরের বৈশাখী শুভেচ্ছা। ফুলে ফুলে শুভাসিত হোক অনাগত দিনগুলো।

  • আইনজীবী, সম্পাদক মাগুরা নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: