মাগুরায় ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে সরকারি সহায়তা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- 

মাগুরার উপর দিয়ে প্রবাহিত গত ৩০মার্চের কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছে সরকার। আজ বুধবার সকালে ক্ষতিগ্রস্থ ইউনিয়নগুলোর ৩৫০টি পরিবার ও প্রতিষ্ঠানকে ১ বান্ডিল টিন ও ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আবু সুফিয়ান, সহকারি কমিশনার (ভুমি) মৌসুমী জেরিন কান্তা, জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলামসহ বিশিষ্টজনেরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আবু সুফিয়ান জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ জগদল ইউনিয়নে ইতিমধ্যে ২৭৫ বান্ডিল টিন ও ৩ হাজার টাকা (চেক) প্রদান করা হয়। অন্যান্য ইউনিয়য়নে ক্ষতিগ্রস্থ ৭৫ পরিবারের মধ্যে বিতরণ করা হয় এ সাহায্য। তিনি আরো জানান, গত ৩০ মার্চ ঝড়ের পর শুধুমাত্র জগদল ইউনিয়নে ক্ষতিগ্রস্থ ১১০০ পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। পাশাপাশি জমিতে ফসলের ক্ষয় ক্ষতির পরিমান নিরুপন করা হলে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ ও ভর্তুকী প্রদান অব্যাহত থাকবে। এছাড়া ক্ষতিগ্রস্থ অন্যান্যদেরও পর্যায় ক্রমে সহযোগিতা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: