মাগুরায় ৭৫বোতল ফেন্সিডিলসহ নারী আটক

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

৭৫ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে আটক করেছে মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়।

জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় মাগুরা কর্তৃক মাদক বিরোধী অভিযানে বুধবার দুপুরে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকা থেকে নূরজাহান বেগম (৫৫) এবং রুপালি বেগম(৪৮) এর বসতবাড়ি তল্লাশি করে ৭৫(পঁচাত্তর) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। রুপালি বেগম পলাতক রয়েছে। উক্ত অভিযানের নেতৃত্ব দেন সহকারী পরিচালক নাহিদ ফেরদৌস।

পরিদর্শক মোঃ বেলাল হোসেন বাদী হয়ে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপ পরিদর্শক মো: আল মাসুদ, সহকারী উপ পরিদর্শক মো: রুহুল আমিন এবং সিপাহি মো: মনিরুজ্জামান। মাদকের বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় মাগুরার অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: