মাগুরার দুই সংসদীয় আসনে পরিবর্তন আসছে

মাগুরানিউজ.কমঃ

ওয়েব প্রতিবেদক-

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ১৬টি জেলার ৩৮টি সংসদীয় আসনে সীমানা পরিবর্তন আসছে। 
আজ বুধবার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সভায় এ খসড়া চূড়ান্ত করা হয়। 
বুধবার কমিশন সভা শেষে গণমাধ্যমে এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
সচিব জানান, ঢাকার ৫টি, নারায়ণগঞ্জের ২টি, নীলফামারীতে ১টি, রংপুরে ৩টি, কুড়িগ্রামে ২টি, পাবনায় ২টি, মাগুরায় ২টি, খুলনায় ২টি, সাতক্ষীরায় ২টি, জামালপুরের ২টি, শরীয়তপুরের ২টি, মৌলভীবাজারেরর ২টি, ব্রাহ্মণবাড়িয়ার ২টি, কুমিল্লার ৪টি, নোয়াখালীরর ২টি এবং চট্টগ্রামের ২টি আসনে পরিবর্তন আনা হয়েছে।
তিনি বলেন, আজকেই এই তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। কারো কোনো দাবি আপত্তি থাকলে ১ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। কমিশন দাবি-আপত্তি শেষে ৩০ এপ্রিল সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বলেও জানান সচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: