মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদরের রাউতড়া হৃদয়নাথ স্কুল এন্ড কলেজের প্রয়াত অধ্যক্ষ বাবু প্রবীর কুমার ঘোষের স্মরণসভা আজ অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রয়াত অধ্যক্ষের স্মৃতিচারণ করেন এ্যাড. সাইফুজ্জামান শিখর।
উপস্থিত ছিলেন জেলা আ’লীগ সভাপতি তানজেল হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলীসহ বিশিষ্টজনেরা।


