ঘুষ নিয়ে ধরা! মাগুরায় ভূমি অফিসের দুই কর্মচারি বরখাস্ত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

ঘুষ গ্রহনের অভিযোগে মাগুরায় ভূমি অফিসের দুই কর্মচারিকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারি কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ও একই অফিসের অফিস সহায়ক নজরুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাদ জাহান জানান, তার নেতৃত্বে একটি পরিদর্শন টিম রবিবার শ্রীপুরের সব্দালপুর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কয়েকজন সেবা প্রার্থীর সাথে কথা বলেন। এসময় সব্দালপুর ইউনিয়নের ভূমি সহকারি কর্মকর্তা রুহুল আমিনের বিরুদ্ধে তারাউজিয়াল গ্রামের মনোয়ারা খাতুনের নিকট থেকে ৬ হাজার টাকা, দুর্গাপুর গ্রামের মুজিবর লস্করের নিকট থেকে ২ হাজার টাকা, কাজলী গ্রামের হোসেন মোল্যার কাছ থেকে ১ হাজার টাকা ঘুষ গ্রহণের তথ্য প্রমাণ মেলে। নাম খারিজ সংক্রান্ত কাজের জন্য সব্দালপুর ইউনিয়ন ভুমি অফিসের অফিস সহায়ক নজরুল ইসলামের মাধ্যমে ভূমি সহকারি কর্মকর্তা এসব টাকা উৎকোচ নিয়েছেন বলে ওই সব ভুক্তভোগীরা পরিদর্শন টিমের কাছে স্বাক্ষ্য দেন।

জানা যায়, পরিদর্শন দলটি মাগুরায় ফিরে মাগুরা জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিল করে। যার ভিত্তিতে জেলা প্রশাসক ভুক্তভোগী ও অভিযুক্তদের সোমবার তার কার্যালয়ে ডেকে পাঠান। অভিযুক্ত ভূমি সহকারি কর্মকর্তা ও অফিস সহায়ক ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করেন। এবং তাৎক্ষনিকভাবে অভিযুক্তদের মাধ্যমে ভুক্তভোগীদের ঘুষের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করেন। সেই সাথে ওই দুই কর্মকর্তা কর্মচারিকে চাকুরী থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেন মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: