মাগুরায় ঈদ কেনাকাটায় বৃষ্টির হানা

মাগুরানিউজ.কমঃ শহর প্রতিবেদক-

সাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে মাগুরায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাব পড়েছে ঈদ মার্কেটেও। মার্কেটগুলোতে ক্রেতাদের  তেমন উপস্থিতি নেই। আবার কেনাকাটায় আসা ক্রেতারা পড়ছেন বেকায়দায়। তীব্র গরমে অতিষ্ঠ মানুষের হাঁসফাঁস কমলেও বৃষ্টি হওয়ায় ঈদের কেনাকাটায় নেমে এসেছে চরম ভোগান্তি।

বিকাল ৪টা থেকে ঘন্টাব্যাপি টানা বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে ঈদের কেনাকাটা। রমজান মাস এখন শেষের দিকে। চলছে ধুম কেনাকাটা। বৃষ্টির কারণে অনেকটাই বেকার সময় কাটাচ্ছেন বিক্রেতারা। বৃষ্টিতে কেনাবেচা একেবারে স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে ভোগান্তিতে পড়েন ফুটপাতের বিক্রেতারা।

সরেজমিনে দেখা গেছে, বৃষ্টি আর কাঁদায় ক্রেতাদের ভোগান্তিও বেড়ে গেছে অনেক। অনেকেই ঈদ বাজারে ঢুকে আটকা পড়ছেন। যেতে পারছেন না এক মার্কেট থেকে আরেক মার্কেটে। যানবাহন সঙ্কটে অনেকেই আবার আসতে পারছেন না বাজারে। পছন্দ করতে পারছেন না নিজের পছন্দ মাফিক কাপড়-চোপড়। বৃষ্টি আর কাদার কারণে বিক্রেতারাও পড়েছেন বেকায়দায়। ক্রেতা না থাকায় বিক্রেতারাও অলস সময় কাটাচ্ছেন অনেকটা সময়।

কবির নামে এক ক্রেতা বলেন, ঈদ করতে গ্রামে যাবো। কয়েকটা দিনই হাতে আছে, বাড়ির সবার জন্য তো কেনাকাটা করতে হবে। পরে সময় হবে না, তাই বৃষ্টিতে ও জলাবদ্ধার পানি মাড়িয়েই আসতে হলো।

এদিকে বৃষ্টিপাতে শহরের নোমানী ময়দানে পানি জমেছে। পুরো মাঠ কর্দমাক্ত হয়ে পড়েছে। এ কারণে এখানে ঈদের প্রধান জামাত হওয়া নিয়ে ঝক্কি পোহাতে হচ্ছে পৌর কতৃপক্ষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: