মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
ঈদকে সামনে রেখে মাগুরায় জমে উঠেছে ঈদের বাজার। ইতিমধ্যে শহরের নুরজাহান প্লাজা, বেবী প্লাজা, কাজী টাওয়ার, সুপার মার্কেট, মরিয়ম প্লাজা, খান প্লাজা, জমজম মার্কেট, আল-আমিন মার্কেট, জুতাপট্টির দোকানগুলো ক্রেতাদের পছন্দ অনুযায়ী নানা রঙের পরসা সাজিয়ে তৈরী। কেনাকাটায় শিশু ,কিশোর, তরুণ-তরুণী, যুবক-যুবতী ও মহিলাদের ব্যস্ততা বেড়েছে।
এবারের ঈদে নারীদের পছন্দের তালিকায় রয়েছে শাড়ি। ব্যবসায়ীরা জানান, ১৫ রোজার পর থেকে বিভিন্ন বয়সী নারীরা শাড়িরদোকানে ভিড় করছেন। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে নতুন শাড়ি এনেছেন তারা। শাড়ির বাজারের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। আগে ঈদে ভারতীয় শাড়ির কদর ছিল বেশি কিন্তু এবার ঈদে দেশি শাড়ির ব্যাপক চাহিদা হয়েছে।
ঈদে বিভিন্ন মার্কেটে ও বিপনিবিতানের সামনে পুলিশ প্রশাসনের নিরাপত্তা চোখে পড়ার মতো। ক্রেতাদের নিরাপত্তা দেওয়ার জন্য গভীর রাত পর্যন্ত প্রশাসন কাজ করছে।

