বিকল্প নেই নৌকার

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

আবহমান বাংলার চিরাচরিত অতীত ঐতিহ্য নৌকা। একসময় নৌকাই ছিল মানুষের যাতায়াতের একমাত্র সম্বল। সময়ের বিবর্তনে আর নদ-নদী হারিয়ে যেতে বসার সাথে সাথে পেটের তাগিদে মানুষের কর্মের পরিবর্তন হয়েছে। নদীগুলো যেমন মরা খালে পরিণত হয়েছে তেমনই নৌকার কদর কমে যাওয়ার সাথে সাথে নির্মাণ শ্রমিকদেরও তাদের আয়ের উৎস পাল্টে ফেলেছে। তারপরও অনেকেই পেশা আকড়ে রয়েছেন। বর্ষার আগমনে জেলার বিভিন্ন নদীতীরবর্তী অঞ্চলে বেশ জোরে শোরে ব্যস্থতার মাঝে নৌকা তৈরী করতে দেখা যাচ্ছে। অনেকেই বাইরে থেকে নৌকার কারিগর নিয়ে এসে কাজ করাচ্ছেন।

খোজ নিয়ে জানা যায়,  বর্ষায় নদীতে মাছ শিকার করার লক্ষ্যে নৌকার বিকল্প নেই। ফলে নৌকার কারিগরদের দিন-রাত পরিশ্রম করে নৌকা তৈরীতে ব্যস্থতার সময় পার করছে। মহম্মদপুরে মধুমতি তীরে কর্মরত কারিগর আবুল, কালাম, তরিকুল ইসলাম জানান, বর্ষা মৌসুম শুরু হবার আগেই নৌকা তৈরী ও মেরামতের তাদের চাহিদা বেড়েছে। নাওয়া খাওয়া ছেড়ে তাই এ কাজে সকলে মিলে সময় পার করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: