মাগুরায় পাটকল বন্ধের ঘোষনায় শ্রমিক অসন্তোষ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরায় একটি পাটকল বন্ধের ঘোষনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ভাঙচুর চালিয়েছে। সদরের হাজরাপুর ইউনিয়নে বার মাইল একালায় অবস্থিত মেসার্স নিশং পাটকলের শ্রমিকরা বেতন বোনাসের দাবীতে এই ভাঙচুর এর ঘটনা ঘটায়।

পাটকলের নিরাপত্তা প্রধান মোঃ মনিরুজ্জামান জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে দফায় দফায় ভাংচুরের ঘটে । বেতন না দেওয়া ও কোন পূর্ব ঘোষনা ছাড়া হঠাৎ কর্তৃপক্ষ পাটকল বন্ধ ঘোষনা করায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে এই ভাঙচুর চালিয়েছে।

এই ঘটনায় পাটকলের অভ্যন্তরে জানালার কাঁচ ভাঙচুর সহ কর্তব্যরত নিরাপত্তা প্রহরী আহত হয়েছে বলে জানা যায়। পরে স্থানীয় পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মালিক সেলিম রেজার সাথে কথা বলে শ্রমিকদের আগামী মাসের ৫-৬ তারিখে বেতন ও ঈদের বোনাস দিতে সম্মত হওয়ার ঘোষণা দিলে শ্রমিকরা মিল ত্যাগ করে।

নিশং পাটকলের ডিজিএম জয়ন্ত দাস বলেন, পাট না থাকায় কলে কোন কাজ নেই তাই পাটকলটি আকষ্মিক ভাবে বন্ধ করা হয়েছে। তবে সকলেই যে যার যার প্রাপ্য পাবেন বলে মালিক সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে।

এই ঘটনায় কলের আহত নিরাপত্তা প্রধান মোঃ মনিরুজ্জামানকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: