মাগুরায় তিন মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরা শহরতলীর বাটিকাডাঙ্গা মাঠপাড়া এলাকা থেকে বুধবার রাতে তিন মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন শহরের ভায়না চোপদার পাড়া এলাকার মহিউদ্দিন চোপদারের ছেলে বাচ্চু চোপদার (৫৫), ইসলামপুর এলাকার আবদুর রাজ্জাক ঢালির ছেলে রায়হান ঢালি ব্রিটিশ (২০) এবং নতুন বাজার বৈরাগি পাড়ার খোকন অধিকারীর ছেলে কিশোর অধিকারী কালা (৪২)।

মাগুরার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ছয়রুদ্দিন বলেন, ‘শহরতরীর বাটিকাডাঙ্গা মাঠপাড়া এলাকায়  দুই দল মাদক ব্যবসায়ীর গুলি বিনিময়ের শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তিন ব্যক্তির রক্তাক্ত দেহ  পড়ে থাকতে দেখা যায়। এ সময় সেখান থেকে ৩২০ গ্রাম হেরোইন, এক কেজি গাঁজা, ছয় বোতল ফেনসিডিল, ছয়টি রাইফেলের গুলি, আটটি গুলির খোসা উদ্ধার করা হয়।’

মোহাম্মদ ছয়রুদ্দিন আরো বলেন, ‘পুলিশ তিনজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।’

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মজিদ বলেন, ‘হাসপাতালে আনার আগেই তিন ব্যক্তির মৃত্যু হয়েছে।’

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, নিহত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁদের মধ্যে বাচ্চুর বিরুদ্ধে ৭টি, বাকি দুজনের বিরুদ্ধে ১০টি করে মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: