মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরা শহরে সড়ক দুর্ঘটনায় জয়নাল হোসেন (৩০) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে শহরের একতা কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়নাল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাতগাছিয়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ কুমার বিশ্বাস জানান, নছিমনে করে শহরের ওয়াপদা এলাকার আড়তে মাছ নামিয়ে ফিরছিলেন চালক জয়নাল। পথে একতা কাঁচাবাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে নছিমনটিকে ধাক্কা দেয় একটি ট্রাক। এ সময় স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

