মাগুরায় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

আজ বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। মাগুরাতে বর্নাঢ্য র‌্যালি, আলোচনা সভা, রক্তদানসহ নানা কর্মসূচিতে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। 

সকালে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিটের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। পরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট মাগুরা ইউনিটের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, সিভিল সার্জন ডাক্তার মুন্সী মোঃ ছাদুল্লাহ।

বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট মাগুরা ইউনিটের সম্পাদক আলি আখতার দুখু, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, আব্দুর রউফ মাখনসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: