মাগুরা ক্রিকেট লিগের পুরস্কার বিতরণ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে রয়েল টাইগার প্রথম বিভাগ ক্রিকেট লিগের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. শ্রী বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাসুদেব কুণ্ডু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিচুর রহমান খোকন, জেলা ক্রীড়া অফিসার সুমন মিত্র, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক ও ক্রিকেট লিগ কমিটির আহ্বায়ক রানা আমির ওসমান রানা প্রমুখ। 

লিগের সেরা খোলায়ার নির্বাচিত হন স্কাইট হার্ট ক্লাবের মেহেদী হাসান। পুরস্কার হিসেবে তাকে একটি মোটরসাইকেল প্রদান করা হয়। 

ক্রিকেট লীগ কমিটির আহ্বায়ক রানা আমির ওসমান জানান, লিগে স্কাইট হার্ট একাদশ ও ভায়না ক্রিকেট একাডেমিকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। কারণ ২৯ এপ্রিল বৃষ্টির কারনে ফাইনাল খেলা পরিত্যক্ত হয়। পরে রিজার্ভ ডে ৩০ এপ্রিল সকাল থেকে বৃষ্টির কারণে খেলা অনুষ্ঠিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: