ক্রিকেট কন্যা শামিমা-ফাহিমায় গর্বিত মাগুরার ক্রীড়াঙ্গণ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

এশিয়া কাপে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা।বাংলাদেশ নারী ক্রিকেটে সাফল্য অর্জনকারী এই দলের সদস্য শামিমা ও ফাহিমার বাড়ি মাগুরার কমলাপুর ও লক্ষ্মীকোল গ্রামে। মাগুরা জেলার প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা দুটি মেয়ে জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে সেরা নৈপুণ্য দেখানোর সুযোগ পাওয়ায় গর্বিত মাগুরার ক্রীড়াঙ্গণ। গর্বিত মাগুরার সর্বস্তরের জনগণ। আর তাইতো জাতীয় নারী দলের উইকেট রক্ষক শামিমা সুলতানা আর অলরাউন্ডার ফাহিমার এবারের বাড়ি ফেরাটা অন্যরকম। স্থানীয় জনগণ তাদের উষ্ণ অভ্যর্থনার জন্যে উন্মুখ হয়ে আছে।

শামিমা সুলতানা মাগুরার শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামের সলেমান শেখের মেয়ে। বাবা-মায়ের ৫ সন্তানের মধ্যে শামিমা দ্বিতীয়। খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করছেন ফরিদপুর রাজেন্দ্র কলেজে একাউন্টিং বিভাগে।

অন্যদিকে ফাহিমা মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলতাফ হোসেনের মেয়ে। গ্রামের বাড়ি সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে। ফাহিমা কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছেন বলে তাদের পরিবারিক সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: