মাগুরানিউজ.কমঃ
লাতিন আমেরিকার বিশ্বকাপ খ্যাত কোপা আমেরিকার গ্রুপ পর্বেও খেলা শেষ হয়েছে। যোগ্যতার প্রমাণ দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আটটি দল। দলগুলো হল- আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে, চিলি, কলম্বিয়া ও বলিভিয়া। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে চিলি-উরুগুয়ে, বলিভিয়া-পেরু, আর্জেন্টিনা-কলম্বিয়া, ব্রাজিল-প্যারাগুয়ে। চলুন দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালের সময়সূচি (বাংলাদেশের সময়ানুযায়ী)।
তারিখ মুখোমুখি সময় (বাংলাদেশ)
২৫ জুন চিলি-উরুগুয়ে ভোর ৫.৩০টা;
২৬ জুন বলিভিয়া-পেরু ভোর ৫.৩০টা;
২৭ জুন আর্জেন্টিনা-কলম্বিয়া ভোর ৫.৩০টা;
২৭ জুন ব্রাজিল-প্যারাগুয়ে দিবাগত রাত ৩.৩০টা।


