হটাৎই ওয়ানডে দলে লিখন

মাগুরানিউজ.কমঃ

Likhon

ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনকে ১৪ সদস্যের দলের সঙ্গে অন্তর্ভূক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তৃতীয় ম্যাচের জন্য এখন বাংলাদেশ দলের সদস্য সংখ্যা ১৫জন।

টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী লেগ স্পিনার জুবায়ের হোসেনকে নেওয়া হয়েছে বলে জানান জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

এর আগে কোচ ও অধিনায়কের চাওয়াতে জুবায়েরকে ফতুল্লায় অনুষ্ঠিত একমাত্র টেস্ট ম্যাচের দলে রেখেছিলেন নির্বাচকরা। ফতুল্লা টেস্টে লিখন দুটি উইকেটও নিয়েছিলেন। এ পর্যন্ত লিখন দুটি ওয়ানডে ম্যাচ খেলে ৪টি উইকেট নিয়েছেন। ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের উইকেটের কথা ভেবেই হয়তো জুবায়েরকে দলে অন্তর্ভূক্ত করছে বিসিবি।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন, লিটন দাস, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, আরাফাত সানি, রনি তালুকদার এবং জুবায়ের হোসেন লিখন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: