আপনারা এগিয়ে এলেই জঙ্গীমুক্ত হবে বাংলাদেশ : শ্রীপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কম:

maguranews.comস্টাফ রিপোর্টারঃ 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড. শ্রী বীরেন শিকদার এমপি বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে জাতিকে মুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

আজ মাগুরার শ্রীপুর উপজেলা সদরের শ্রীপুর ডিগ্রি কলেজ মাঠে জাতীয় শোক দিবস ও জঙ্গি-সন্ত্রাস বিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, জঙ্গিদের যেখানেই পাওয়া যাবে সেখান থেকে টেনে বের করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, তাদের সন্তানরা অনৈতিক, জঙ্গি ও সন্ত্রাসী কাজে যাতে জড়িত হতে যাতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।
 
তিনি বলেন, ”দেশের মানুষকে শান্তি ও নিরাপদে রাখার জন্যে সরকারের কঠোর পদক্ষেপ নেবে এবং কার্যক্রম আরও জোরদার করা হবে। দেশের প্রতিটি মানুষকে সব সময় এর বিরুদ্ধে সচেতন থাকতে হবে। যার যার অবস্থানে থেকে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আপনারা এগিয়ে এলেই জঙ্গীমুক্ত হবে বাংলাদেশ ”।
 
শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এ সমাবেশে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওয়াহহাব এমপি, কামরুল লায়লা জলি এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু , ঝিনাইদহ জেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করীম মিন্টু প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: