যথাযথ আইনী প্রক্রিয়া শেষে মীর কাশেম আলীর ফাঁসির রায় কার্যকর করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ

ম্নবিশেষ প্রতিবেদক-

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যথাযথ আইনী প্রক্রিয়া শেষে মীর কাশেম আলীর ফাঁসির রায় কার্যকর করা হবে।
তিনি বুধবার দুপুরে মাগুরা শ্রীপুর ডিগ্রি কলেজ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।বাসস

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমরা সব অপশক্তিতে পরাজিত করেছি। ২৮টি আন্তর্জাতিক পদকে ভূষিত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন। বিশ্ব নেতৃবৃন্দ আজ প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ।
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি এসময় আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে বলেছেন। প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে আজ দেশের আপামর মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ১৯বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু মহান আল্লাহ তাকে রক্ষা করেছেন বাংলাদেশের মানুষের কল্যানের জন্য।
 
তিনি বলেন , দেশের শান্তি, অগ্রগতি ও উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে রাখতে হবে। দেশবাসীকে তার দিকে খেয়াল রাখতে হবে। নৌকা প্রতিকের পক্ষে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
 
শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এ সমাবেশে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড. শ্রী বীরেন শিকদার এমপি,  মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওয়াহহাব এমপি, কামরুল লায়লা জলি এমপি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু , ঝিনাইদহ জেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করীম মিন্টু প্রমূখ।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: