মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক –
উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ মার্চ। মাঠে বিএনপি নেই। তবু প্রতিদ্বন্দ্বিতা আছে। প্রার্থীদের প্রচার–প্রচারণায় তাই সরব মাগুরার ৪ উপজেলার হাটবাজারসহ বিভিন্ন এলাকা।ইতিমধ্যেই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রার্থীরা জনসংযোগে নেমেছেন। শুরু হয়েছে মাইকিং। পোস্টারে ছেয়ে গেছে শহর থেকে গ্রাম।
মাগুরার প্রথম ও সর্বাধিক প্রচারিত গণমাধ্যম ‘মাগুরা নিউজ’ নির্বাচনে অংশগ্রহনকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাতকার প্রচারের উদ্যোগ গ্রহন করেছে। যেখানে প্রার্থীরা ভোটারদের কাছে তাদের প্রতিশ্রুতির কথা জানাবেন।
সাক্ষাতকার প্রদান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন- ০১৮৬৬৬২৭১৬৭ নাম্বারে।
উপজেলা নির্বাচনে প্রচারণা সংক্রান্ত খবর জানাতে মেইল করুন- maguranewsbd@gmail.com

