মাগুরায় নাটকীয় ম্যাচে টাইব্রেকার, ফাইনালে ঢাকা মোহামেডান

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে ঢাকা মোহামেডান আজ বৃহস্পতিবার বিকালে ঢাকা শেখ রাসেল ক্রিড়া চক্রকে টাইব্রেকারে পরাজিত করেছে। খেলার নির্ধারিত সময়ে উভয় দলই ২-২ গোলে অপরাজিত থাকায় টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারন করা হয়।

এদিকে টুর্ণামেন্টে অন্য দলে খেলা খেলোয়াড়কে মোহামেডানে খেলানোর কারনে প্রথমার্ধের ৩৩ মিনিটে শেখ রাসেল মাঠ থেকে বেরিয়ে যায়। এ সময় তারা প্রায় ২০ মিনিট মাঠের বাইরে অবস্থান করে।

উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধে কোন দলই গোল করতে সক্ষম হননি। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের ৪ মিনিটে শেখ রাসেলের হয়ে বিদেশী খেলোয়াড় ৯ নম্বর জার্সি পরিহিত দাউদা প্রথম গোল করেন। এরপর একই দলের ২ নম্বর জার্সি পরিহিত নাসির দ্বিতীয় গোল করে।

মোহামেডানের হয়ে ২০মিনিটে প্রথম গোলটি করেন ১৯ নম্বর জার্সি পরিহিত আমিনুর রহমান সজিব ও ৩৭ মিনিটে ১০ নম্বর জার্সি পরিহিত দলীয় অধিনায়ক তৌহিদুল ইসলাম সবুজ দলের পক্ষে সমতা সূচক গোলটি করেন।

শেষ ক’মিনিটে কোন দলই আর কোন গোল করতে না পারায় নির্ধারিত খেলা শেষে টাইব্রেকার অনুষ্ঠিত হয়।

টাইব্রেকারে ঢাকা মোহামেডান ঢাকা শেখ রাসেল ক্রিড়া চক্রকে ৭-৬ গোলে পরাজিত করে ফাইনালে উত্তির্ণ হয়।

ঢাকা মোহামেডানের অধিনায়ক তৌহিদুল ইসলাম সবুজকে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাাচিত হন।

শুক্রবার টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা আবাহনী ক্রিড়া চক্র ও বাংলাদেশ নৌবাহিনী মুখোমুখি হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: