মাগুরানিউজ.কমঃ
মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্ণামেন্টের আজকের শেষ সেমিফাইনালে ঢাকা নৌবাহিনী ফুটবল দল টাইব্রেকারে ঢাকা আবাহনী লিমিটেডকে হারিয়ে ফাইনালে উঠেছে।
রবিবার ১২ ফেব্রুয়ারি ফাইনাল খেলায় তারা ঢাকার মোহামেডান স্পোটিং ক্লাবের মুখোমুখি হবে।
গত ২০ জানুয়ারি থেকে বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় দেশের খ্যাতনামা ১২টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্ণামেন্ট।


