শুক্রবার শালিখায় জাসদের সম্মেলন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদন –

২৪ ফেব্রুয়ারি শুক্রবার মাগুরার শালিখায় অনুষ্ঠিত হচ্ছে উপজেলা জাসদের সম্মেলন। শালিখা উপজেলা মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মাগুরা জেলা জাসদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলু জানান, এ সম্মেলনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদ আলম ছাড়াও আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত থাকনে।

এ ছাড়াও সম্মেলনে মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে শেখ মাফিউল ইসলাম, মো. আশরাফ আলী, আব্দুল আলীম, মশিউর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করবেন শালিখা উপজেলা জাসদের সভাপতি আতিয়ার রহমান জোয়ার্দ্দার বক্তব্য প্রদান করবেন বলে জানা গেছে।

অনেকদিন পর জাসদের সম্মেলন ঘিরে স্থানীয় নেতা ও কর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে বলে দলীয় সূত্রটি জানিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: