মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে চালান দেয়া হয়েছে।

